রবিবার, ২ মে, ২০২১

তেতো কথা

 

মনের মত না শোনালে সকল কথা-ই মিথ্যে কথা!

মরতে যাব, ভাবনা কি আর গাঁটের ব্যথা-

কমলে কমুক, জমলে জমুক, চিতায় যখন যাবার পালা,

জ্বললে জ্বলুক কতক আশা, সত্য কথার পঙতি-মালা!

ছাই হয়েছে, ছাই উড়েছে, রতন খুঁজে খুঁড়ছে মাটি,

বোকার হদ্দ মেয়ে মদ্দ, মাটির তলে কেঁচোর ঘাঁটি-

এই দিয়ে কি মিটতে পারে বুকের ক্ষুধা, পেটের আগুন?

কারো ঘরের চালায় ফুটো, কারো রঙ্গ করার নিত্য ফাগুন!

মুখ ফসকে বলছি বটে, জানি বড্ড লাগবে তেতো,

ওষুধ-পত্র এমনি খেতে, তোমরা সবাই জানোই সে-তো!

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  গণতান্ত্রিক হতে গেলে আপনাকে দিকে দিকে লিংকনের ছবি ঝোলাতে হয় না, ভাস্কর্য বসাতে হয় না মোড়ে মোড়ে! গণতন্ত্রের কিছু criticism থাকতে পারে, অবশ্...