সোমবার, ১০ জুলাই, ২০২৩

উপনেত্র

এই আমার উপনেত্রালংকার

যা দিয়ে আঁধারে আরো আঁধার খুঁজি, 

অধিকতম নিবিড় আঁধার-

ঠাস ঠাস করে- কিবোর্ডে চালিয়ে আঙুল; 

আঁধার এদিক ওদিক নড়ে

এইসব অসহ শব্দ শুনে, সন্দিগ্ধ-সংকুল! 


চোখের সমুখ থেকে নাকের ডগায় নামে

পিচ্ছিল, তিরতির করে স্যাঁতস্যাঁতে আঁধার- 

কবিতার ভানে। উপনেত্র-কোণে……

আঁধার বিপুল। 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...