শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

কিন্তু এমন কেন?

 

আমরা কি এক দুর্বিসহ সংকটের 

গ্রহে দুরাগ্রহে এসে পৌঁছুলেম। 

এখানে সত্য অনভিপ্রেত, অসত্য নির্মম, 

ক্রূরতা দুর্নিগ্রহ, মমত্ব নিত্য চিতায়-

অগ্নিমুগ্ধ! দানবের রক্ত-প্রেম-

সুকবিতার মাংস কেটে খায়! 

মিথ্যাদল-পল্লবিত কুঞ্জে কুঞ্জে বধির মধুপ

সুধাপ্লাবনে বিমুখ তৃষ্ণাহত ফেরে

দুর্মদ দুরাশায়। 

আমরা এ কেমন এক রাহুর গ্রাসে অসহায়

পূর্ণ শশীকলা, আনন্দের ফল্গু তলায় চেপে

নিরানন্দে ক্ষয়ে যাই এখানে আকাশে।

পাংশু মেঘের পুঞ্জে জমে ঝলক-

বিদ্যুতাভা, অঝরধারে মানবের বিমূর্ত

পরিচয় ঝর- পলক- 

নড়ে, ঈশ্বরের চোখে, করুণা-কণায়-

প্রার্থিত, আমরা ভেবেছি- 'আমরা জেনেছি-

আমাদের অনন্য আশ্রয় ঠিক এখানেই'।

অথচ এখন কেমন সব এলোমেলো যেন, 

কেমন খঞ্জরে-খঞ্জর ঝনঝন করে ওঠে-

যখন আমরা কথা বলি। 

যখন আমরা লিখি, 

যখন আমরা গাই; 

কিন্তু এমন কেন? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  গণতান্ত্রিক হতে গেলে আপনাকে দিকে দিকে লিংকনের ছবি ঝোলাতে হয় না, ভাস্কর্য বসাতে হয় না মোড়ে মোড়ে! গণতন্ত্রের কিছু criticism থাকতে পারে, অবশ্...