সোমবার, ১৭ জুলাই, ২০২৩

কে সেই অর্বাচীন?

 

কে আবার আলো জ্বালতে গিয়ে 

ঘরে আগুন লাগায়? 

যেখানে অন্ধকারেই সর্বসুখ, ঠিক সেখানে- 

আলোক অর্থহীন। কে জাগায়- 

যে ঘুমের মধ্যে শান্তি খোঁজে সেই প্রেতে? 

বধিরের কণ্ঠে কে ঢালে অমৃতের সুর-

অন্তরেতে- 

কে ভাঙে মীড় নিংড়ে ব্যথা? কে এত অধীর-

গাইতে সুখের গান, অতল দুর্দশায়- 

কার হৃদয়ে ধরেছে চিড়- 

শুকিয়ে গিয়ে জ্যৈষ্ঠ-তৃষায় একদিন? 

কে সে? কে সেই অর্বাচীন!  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...