শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

কে রে বামা বিকটবদনী

 

কে রে বামা 

বিকটবদনী ভামিনী?

বিকচ-নয়নে ধরে হুতাশনে

কেশদামে ছায় দামিনী! 


নিপতিত পতি পদতলে তার

করে অসি গলে নরশির হার

মরি মরি একি রূপ এ বামার

দিতিসুতদল ত্রাসিনী! 


রুধির-আসবে সদা প্রমত্ত

হুঙ্কারে কাঁপে ত্রিদিব-মর্ত্য

করজোড়ে কহে বিশাখদত্ত

প্রসীদ ত্রিলোকজননী! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...