রবিবার, ৯ জুলাই, ২০২৩

কবি হে তুমি কাঁদো


সমস্তই দুর্বৃত্তের উপাসনাগৃহে উপনীত 

একে একে, ছলে বলে ক্রুর-কৌশলে

মন্ত্রপূত যূপকাষ্ঠে সত্যনিষ্ঠ পুষ্পবাক্যদল- 

মস্তকোপরি করাল খড়গ অমোঘাতে

লুটিয়ে পড়ল বলে-

অনঘ অনাঘ্রাত নউল কুঁড়ি সদ্য প্রাতে

শিশিরস্নানে তন্ত্রপ্রোথিত মারণযন্ত্রে আসে

একে একে, ছলে বলে কপট-কৌশলে। 


স্বভূমে পরবাসে-

কবি হে, স্বভূমে প্রোষিত, দুরন্ত সর্বনাশে

বাক্যহারা, তুমি কাঁদো নিরন্তর, জনম-জরা-

মরণ-বদ্ধ মৃৎপিণ্ড হৃদয় ধরে নিরালায়, 

মেঘ আসে মেঘ যায়, এ দেশে আঁধার। 

এ দেশ কবিত্বহীন, কোটি বিষ্টম্ভ-কান্তার-

পথ খুলেছে নখদন্ত রক্ত লালসায়, 

তুমি কাঁদো। 


৯ জুলাই, ২০২৩।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...