আমি একদিন
অমাবস্যার মত আলোকিত হব!
অত্যুষ্ণ মাঘ মাসের বিগলিত শিশিরে হব স্নাত
চন্দ্রোদিত ভোরবেলা! একদিন দেখে নিয়ো-
আমি ডানা মেলতে পারব সরীসৃপের মত আকাশে!
একদিন পথভোলা হবই হব ধ্রুব জ্যোতিষ্ক হয়ে!
দেখে নিয়ো হয়ে যাব রবীন্দ্রনাথের মত অজাতশ্মশ্রু
প্রগলভ বিশ্বাসে!
ওজন মেপে কবিতা বেচে খাব!
দেখো একদিন আমি ক্ষুধাহীন অবিকল মন্বন্তর হব!
হব সুশীতল সুর্যকিরণ! হব অনড় ধীর ধূমকেতু!
হব নদীর মতন শান্ত অচল! এসব না হলে মরে যাব!
দেখে নিয়ো, অপেক্ষায় থাকো একটা মাত্র রাত-
ষোড়শ প্রহর, জেগে থেকো বিনা হেতু
আমার কবিতা পড়ে!

যেদিন চেঙ্গিস পেয়ে যাবে বুদ্ধের স্থান!
সেইদিন, দেখে নিয়ো আমি আজ যা কিছু বললাম
সব সত্যি হবে! সত্যি হবে অসত্যের সমস্ত পথ ধরে!
তাই চললাম, এখন মধ্যরাত, বাইরে ভীষণ রোদ!
হাওয়া খেয়ে আসি!
সেইদিন, দেখে নিয়ো আমি আজ যা কিছু বললাম
সব সত্যি হবে! সত্যি হবে অসত্যের সমস্ত পথ ধরে!
তাই চললাম, এখন মধ্যরাত, বাইরে ভীষণ রোদ!
হাওয়া খেয়ে আসি!
কবিতাটি ২৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:১৫/০৪/২০১৬, ১০:০৯ মি:
প্রকাশের সময়:১৫/০৪/২০১৬, ১০:০৯ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন