কাউকে চাইছি না যে আমার হেঁশেল সামলাক।
কাউকে চাই যে হৃদয়কে সামলে নেবে ঝড়ের দিনে।
কাউকে চাই যে হৃদয়কে সামলে নেবে ঝড়ের দিনে।
তুমি এলে অক্লান্ত ঘুর্ণিবাতের রাতে জানালার কাছে।
কাউকে চাইনি জানালা বন্ধ করুক সে দমকা হাওয়ায়
বরং কাউকে চাই যে জানালা খুলেই বলুক-
"এমন উতল বাতাস হয়ে তোমাকে চাই,
জানালা খোলা-ই থাক।"
কাউকে চাইনি জানালা বন্ধ করুক সে দমকা হাওয়ায়
বরং কাউকে চাই যে জানালা খুলেই বলুক-
"এমন উতল বাতাস হয়ে তোমাকে চাই,
জানালা খোলা-ই থাক।"
কাউকে চাইছি না যে প্রদীপ্ত যৌবনে শুধু জ্বালানী যোগাবে
কাউকে চেয়েছি যে নির্নিমিখ তাকিয়ে বলতে পারে
"কিছুটা শীতল হও, অনেক শান্তি পাবে।
এভাবে জ্বলে গেলে কোন সুখ নেই।
এভাবে নিভে গেলে কোন প্রেম নেই।"
কাউকে চেয়েছি যে নির্নিমিখ তাকিয়ে বলতে পারে
"কিছুটা শীতল হও, অনেক শান্তি পাবে।
এভাবে জ্বলে গেলে কোন সুখ নেই।
এভাবে নিভে গেলে কোন প্রেম নেই।"
তুমি এলে মৃত অগ্নিগিরির গর্ভ হতে শিশিরবিন্দু হয়ে।
আমি চাইনি কাউকে যে স্ফুরিত লাভা হোক হাত রেখে হাতে
চেয়েছি তো বটেই হাতে থাক হাত অথচ অন্তঃসলিলা
ফল্গু হয়ে কেউ এই দগ্ধ প্রাণে অমৃত ঝরাক
আমি বেঁচে যাই তাতে।
আমি চাইনি কাউকে যে স্ফুরিত লাভা হোক হাত রেখে হাতে
চেয়েছি তো বটেই হাতে থাক হাত অথচ অন্তঃসলিলা
ফল্গু হয়ে কেউ এই দগ্ধ প্রাণে অমৃত ঝরাক
আমি বেঁচে যাই তাতে।
তাই তুমি এলে।
কবিতাটি ১৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৪/০৩/২০১৬, ১৫:৪৩ মি:
প্রকাশের সময়:০৪/০৩/২০১৬, ১৫:৪৩ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন