এক রাত্রি অনিদ্রায় পাশে থেকো।
এক রত্তি সুখ আমি চাই না।
নিদেনপক্ষে এক বিন্দু ঘুমও।
এক মূহুর্ত চোখ চোখে রেখো
তার ভাষা বুঝতে হবে না।
ন্যূনতম অভিমানও
আমি চাই না বিমুক্ত হোক এভাবে।
আমি চাই না এভাবে নষ্ট হোক
এক বুক কষ্ট কারো।
চাই না- এভাবে তলিয়ে যাক
দু চার দশটা কবিতার কথা।
এভাবে থমকে যাক থেমে চলা গান
এভাবেই তুমি আজ এই হাত ধরো
কিছু ঘুণধরা ব্যথা নিয়ে,
চাই না এমন।

আমি চাই না এমন হোক।
আমি চাই আর একটা নতুন জন্ম
আর একটা নতুন লোক
যে জন্মে জন্মে আমারই হবে।

ঘুমাতে চেষ্টা কর।
আমি নির্ঘুম।

____________
৪ মার্চ। রাত ৩ টা ১৫ মিনিট
কুমিল্লা।

বাসের দুলুনি খাচ্ছি।