কুসুমিতা,
কন্টকবনে কি করে এলে?
পথ ভুলে কি প্রেমবান নৈমিষারণ্য ছেড়ে?
আমার বক্রগামী নৈরাশ্য নেশার রথ নৈঋত সমুদ্রকূলে
অপেক্ষমাণ আছে আজ কত যুগ ধরে;
কি করে ভুলে গেলে?
পথ ভুলে কি প্রেমবান নৈমিষারণ্য ছেড়ে?
আমার বক্রগামী নৈরাশ্য নেশার রথ নৈঋত সমুদ্রকূলে
অপেক্ষমাণ আছে আজ কত যুগ ধরে;
কি করে ভুলে গেলে?
সেখানে যেতে কেন এত দ্বিধা?
কুসুমিতা,
এ আমার শত-খণ্ডিত ব্যথিত জনম
আমি মরণেরে সঁপেছি ক্ষুধায় পরজন্মের তরে।
ব্যথার পর ব্যথা, ক্ষুধার পর আরও ব্যাপক ক্ষুধা
আমাকে পিষ্ট করেছে, নষ্ট করেছে, প্রচণ্ড নষ্টত্ব ভরে
দিয়েছে আমার স্নায়ু ও শিরায়!
আমি মরণেরে সঁপেছি ক্ষুধায় পরজন্মের তরে।
ব্যথার পর ব্যথা, ক্ষুধার পর আরও ব্যাপক ক্ষুধা
আমাকে পিষ্ট করেছে, নষ্ট করেছে, প্রচণ্ড নষ্টত্ব ভরে
দিয়েছে আমার স্নায়ু ও শিরায়!
এভাবে কেন এলে?
কেন এলে পরাক্রান্ত রৌদ্র হয়ে পোড়া পিপাসায়?
প্রখরা বিষক্ষরা অপ্রতিম অসিতাঙ্গ সৌন্দর্য মেলে
আমার অবোধ চোখের কাছে অবলীলাক্রমে?
কেন এলে একদিন অঘ্রানের ম্লান কুয়াশার শেষে
প্রভাত বেলায়, সেই সেখানে-
প্রখরা বিষক্ষরা অপ্রতিম অসিতাঙ্গ সৌন্দর্য মেলে
আমার অবোধ চোখের কাছে অবলীলাক্রমে?
কেন এলে একদিন অঘ্রানের ম্লান কুয়াশার শেষে
প্রভাত বেলায়, সেই সেখানে-
যেখানে তুমি আর আসো না কোনদিন।
কুসুমিতা,
মানুষকে বোঝা কেন এত যে কঠিন।
মানুষকে বোঝা কেন এত যে কঠিন।
কবিতাটি ২০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৩/০৩/২০১৬, ০৮:৫৮ মি:
প্রকাশের সময়:০৩/০৩/২০১৬, ০৮:৫৮ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন