প্রতীক্ষায় থাকো নলিনী|
জানালায় রাখতে হবে না চোখ|
জল টলমল কাঁপে দুপুরের উদাসী বাতাসে,
দুলে ওঠো| কত কি বলবে লোক|
দু'কানে খিড়কি দিও। বুনো ঘাসে
পা ফেলো সতর্ক হয়ে গন্ধরাজের বনে|
কখন তোমার মনে কি কি হয় ঝোঁক
সে কি আর মৃত্তিকা জানে?
জানালায় রাখতে হবে না চোখ|
জল টলমল কাঁপে দুপুরের উদাসী বাতাসে,
দুলে ওঠো| কত কি বলবে লোক|
দু'কানে খিড়কি দিও। বুনো ঘাসে
পা ফেলো সতর্ক হয়ে গন্ধরাজের বনে|
কখন তোমার মনে কি কি হয় ঝোঁক
সে কি আর মৃত্তিকা জানে?
দরজাকবাট দিও|
যে আসার সে এমনি এসে কড়া নাড়বেই|
মনকে মেলে রেখো, দরজা বন্ধ থাক|
যে মানুষ ভালবাসতে জানে- সে ভালবাসবেই|
কি খোলা, কি বন্ধ এত তার না ভাবলেও চলে|
যে আসার সে এমনি এসে কড়া নাড়বেই|
মনকে মেলে রেখো, দরজা বন্ধ থাক|
যে মানুষ ভালবাসতে জানে- সে ভালবাসবেই|
কি খোলা, কি বন্ধ এত তার না ভাবলেও চলে|
নলিনী, অনবধানতা ধরে অনিদ্র অসুখাবহ রাত্রি
অশ্রুপ্লাবী কোরো না| অনাদায় প্রেমে অনাকুল যে নিথর যাত্রী
অপলাপে অভিগামিনী অপ্রকট অকপট অলীকের কাছে
তার মতে হয়ে ডুবো না যেন যেকোন পুকুরে!
অশ্রুপ্লাবী কোরো না| অনাদায় প্রেমে অনাকুল যে নিথর যাত্রী
অপলাপে অভিগামিনী অপ্রকট অকপট অলীকের কাছে
তার মতে হয়ে ডুবো না যেন যেকোন পুকুরে!
প্রতীক্ষায় থেকো তুমি লক্ষ প্রহর|
যে আজ দূরের দেশে দোদুল্যমান
একটু অবকাশ পেলে সে যে আসবেই|
তাকে আসতেই হবে|
যে আজ দূরের দেশে দোদুল্যমান
একটু অবকাশ পেলে সে যে আসবেই|
তাকে আসতেই হবে|
কবিতাটি ২০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০২/০৩/২০১৬, ০৭:২৬ মি:
প্রকাশের সময়:০২/০৩/২০১৬, ০৭:২৬ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন