এক শতাব্দী পর আমি আর কারো কাছে ফিরব না
সকল বঞ্চনা মনে রেখে, সকল ব্যর্থতা মনে রেখে
আজ যে যাব- কারো কাছেই আর আসব না কোনদিন
আমার ঘরবাড়ি থাক বা না থাক,
আমার স্মৃতি রক্ষিত হোক বা না হোক,
সকল কবিতা মুক্তি পাক বা না পাক
আমি আজ যে যাব- আমি আর ভাবব না এসব কোনকিছুই
কোনদিন আর ফিরে চাইব না কারো জল ঝরুক বা না ঝরুক
মাধবী ফুটুকু বা না ফুটুক, সন্ধ্যা নামুক বা না নামুক
আমি কোনদিন অপলক হয়ে তাকিয়ে তো থাকব না
আজ চলে গেলে।
ভাল থাকুক যারা ভাল থাকেনি কোনদিনই,
চাঁদ উঠুক যেখানে সারারাত্রি অন্ধকার ছিল সহস্র যুগ,
আমি তো নিস্তব্ধ হব, আমার গান আর তো কোনদিন ভরবে না
আমার শূণ্য অন্তর। আমি আজ চলে গেলে সব না হয়
ফিরে গেল পূর্বাবস্থায়
অথচ কেউ না হয় ফিরল না তার পুরনো অবস্থানে
ফুলের গুচ্ছ আর ধারালো ছুরি নিয়ে,
কেউ না ফিরুক তবু আমি চলে যাই
ভাল থেকো বৈশাখ, এবার বিদায়।

কবিতাটি ১৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৩/০৪/২০১৬, ১০:৪৩ মি:
প্রকাশের সময়:২৩/০৪/২০১৬, ১০:৪৩ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন