বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

তোমাকে সেলাম

অথচ এই যে ঈশ্বরকে তুমি এত ভালবাসো
তাকে তুমি কোনদিনই দেখোনি।
কিন্তু যাকে তুমি রোজ দেখো তাকে কোনদিন
ভালবাসতে পারো না কেন জানি না।
অদৃশ্য দৃশ্যমান হলে প্রেম ক্ষীণ হয়ে পরে,
হয়ত বা; প্রেম শুধু অদৃশ্যের সাথেই হয় সবচেয়ে ভাল!
যাকে তুমি কোনদিন দেখলে না তার জন্য মালা গাঁথ,
আর, যার সাথে প্রতিদিন দেখা হয় পথে
তাকে দেবার মত তোমার কিছুই থাকে না কোনদিন।
যাকে দেখতে অন্তর্নেত্র খুলতে হয় তাকে খোঁজ
যে চর্মচক্ষুতে ধরা দেয় সে-ই থাকে চক্ষুর অগোচর!
ধর্মগ্রন্থ চেন, দুনিয়ার মাণচিত্র চেন না, চেন না মানুষ,
ঈশ্বরকে বিশ্বাস কর আর মানুষকে কর প্রবল অবিশ্বাস,
...... তোমাকে সেলাম!

প্রকাশের সময়:২৩/০৪/২০১৬, ১০:৪৩ মি:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...