অস্তিত্বের নাব্যতা মাপি
ভাবি আরও কতটা ডোবা যায়!
কি প্রচণ্ড ভালবাসি!
ভালবাসা স্বর্ণশেকল আমার হাতে পায়
ঝনঝন বাজে।
কতটা দূরে গেলে কতটা কাছে আসা যায়
এসবও ভাবি, কত কি লিখি কবিতায়
সব কি তুমি বোঝ?
ভাবি আরও কতটা ডোবা যায়!
কি প্রচণ্ড ভালবাসি!
ভালবাসা স্বর্ণশেকল আমার হাতে পায়
ঝনঝন বাজে।
কতটা দূরে গেলে কতটা কাছে আসা যায়
এসবও ভাবি, কত কি লিখি কবিতায়
সব কি তুমি বোঝ?
সংসার বাহবা দেয়- কি চমৎকার শব্দবন্ধন
কিন্তু অতলে কতটা ক্রন্দন
অবিবিক্ত হলে এতটা ভাষা পায়
হৃদস্পন্দন- সেটা কি কেউ বোঝে?
হৃদয়ের দৈর্ঘ্য প্রস্থ খাণ্ডবপ্রস্থ করে
আমি আমাকে বুনেছি!
অপরিমেয় শূণ্যতাকে বলেছি বৈভব,
তোমাকে জেনেছি
অমোঘ প্রেম মোক্ষদা, আর আমি?
উদগ্র তাণ্ডবপ্রিয় উদাসী ভৈরব
জটাজাল মেলে শ্মশানে বেড়াই!
কিন্তু অতলে কতটা ক্রন্দন
অবিবিক্ত হলে এতটা ভাষা পায়
হৃদস্পন্দন- সেটা কি কেউ বোঝে?
হৃদয়ের দৈর্ঘ্য প্রস্থ খাণ্ডবপ্রস্থ করে
আমি আমাকে বুনেছি!
অপরিমেয় শূণ্যতাকে বলেছি বৈভব,
তোমাকে জেনেছি
অমোঘ প্রেম মোক্ষদা, আর আমি?
উদগ্র তাণ্ডবপ্রিয় উদাসী ভৈরব
জটাজাল মেলে শ্মশানে বেড়াই!
এখন যা কিছু আছে ভস্মসাৎ হতে বাকী
তা দিয়ে আরও কিছুটা দিন
কিছুটা সুখে বেঁচে থাকা যায়!
আমার দু'চোখে দেখো কিছুটা স্বপ্ন আছে
অত্যন্ত নিশ্ছিদ্র পাহারায়
লক্ষীন্দরের লৌহ বাসরে!
আমি দংশিত হলে তুমি ভাসবে কি
তেরো নদী উতল জলে?
বেহুলা হয়ে ইন্দ্রসভায়
আমার কবিতা কোরো পাঠ!
করবে কি?
তা দিয়ে আরও কিছুটা দিন
কিছুটা সুখে বেঁচে থাকা যায়!
আমার দু'চোখে দেখো কিছুটা স্বপ্ন আছে
অত্যন্ত নিশ্ছিদ্র পাহারায়
লক্ষীন্দরের লৌহ বাসরে!
আমি দংশিত হলে তুমি ভাসবে কি
তেরো নদী উতল জলে?
বেহুলা হয়ে ইন্দ্রসভায়
আমার কবিতা কোরো পাঠ!
করবে কি?
কবিতাটি ১৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২০/০৪/২০১৬, ১৭:০৬ মি:
প্রকাশের সময়:২০/০৪/২০১৬, ১৭:০৬ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন