কেন বারবার তোমারই প্রেমে পড়ি?
বারবার স্বপ্নচ্যুত হই, বারবার স্বপ্ন দেখি?
বারবার স্বপ্নচ্যুত হই, বারবার স্বপ্ন দেখি?
তোমাকেই দেখি, তোমাকেই আঁকি, তোমাকেই লিখি।
কেন বারবার তুমিই আসো জ্যোৎস্না ভাসিয়ে দিলে?
তুমিই আসো হেলিয়োসেন্ট্রিক জগতের সকল দরজা খুলে
আমার আপেক্ষিক তত্ত্বে?
কেন বারবার তুমিই আসো জ্যোৎস্না ভাসিয়ে দিলে?
তুমিই আসো হেলিয়োসেন্ট্রিক জগতের সকল দরজা খুলে
আমার আপেক্ষিক তত্ত্বে?
প্রেম?
ব্রুনোর মত পুড়ে মরেছে।
গ্যালিলিওর মত আমৃত্যু বন্দীত্ব পেয়ে সে কি সুখে আছে?
আমার চোখে বসিয়ে রেখেছি হাবলের টেলিস্কোপ।
কেন বারবার তুমিই দিচ্ছ ধরা? আকাশগঙ্গার কাছে-
কেন শুধু তুমিই বসে থাকো স্নানোৎসব শেষে আমার দিকে চেয়ে?
গ্যালিলিওর মত আমৃত্যু বন্দীত্ব পেয়ে সে কি সুখে আছে?
আমার চোখে বসিয়ে রেখেছি হাবলের টেলিস্কোপ।
কেন বারবার তুমিই দিচ্ছ ধরা? আকাশগঙ্গার কাছে-
কেন শুধু তুমিই বসে থাকো স্নানোৎসব শেষে আমার দিকে চেয়ে?
তোমার কি আর কাজ নেই?
এত অবকাশ কি করে পাও দিনরাত্রি নক্ষত্রময়ী হয়ে
আলো হয়ে স্খলিত হতে আমারই বুকে?
এত অবকাশ কি করে পাও দিনরাত্রি নক্ষত্রময়ী হয়ে
আলো হয়ে স্খলিত হতে আমারই বুকে?
কেন বারবার আমাকেই আকুল কর?
কেন বারবার তুমি আমারই প্রেমে পড়?
ক্রমবিস্তৃত মহাশূণ্যের মত কেন বেদনা বেড়ে চলে ক্রুশে পেরেক ঠুকে
ন্যাজারেথিয়ান যীশুর প্রেমে? কেন সেই টেস্টামেন্ট ধর
যার আজ পৃথিবীতে প্রয়োজন শেষ?
কেন বারবার তুমি আমারই প্রেমে পড়?
ক্রমবিস্তৃত মহাশূণ্যের মত কেন বেদনা বেড়ে চলে ক্রুশে পেরেক ঠুকে
ন্যাজারেথিয়ান যীশুর প্রেমে? কেন সেই টেস্টামেন্ট ধর
যার আজ পৃথিবীতে প্রয়োজন শেষ?
আজ শুধু টিকে আছে টেস্টোস্টেরন।
তুমি ও আমি আর কিছু-
হৃদয়ের ভগ্নাবশেষ!
তুমি ও আমি আর কিছু-
হৃদয়ের ভগ্নাবশেষ!
কবিতাটি ৩১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৭/০৩/২০১৬, ১৫:১০ মি:
প্রকাশের সময়:০৭/০৩/২০১৬, ১৫:১০ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন