একদিন যে করেছিল ক্ষমা,
প্রিয়তমা, আজ তার ক্ষমা নেই।
কখনো এমন হয় ক্ষমা করাটাও অপরাধ।
কখনো এমনও হয় ক্ষমা করা মানে হল
দূরে চলে যাওয়া।
ক্ষমা করা মানে হল অপ্রার্থিত অপবাদ
শার্টের ভেতরে গুঁজে 'ভাল আছি' বলা।
কখনো কখনো ক্ষমা করা মানে হল ভালবেসে ফেলা
যেখানে ভালবাসা বিনামূল্যে বেচা;
সেখানেই ক্ষমা আসে ক্ষমতাবতী হয়ে।
প্রিয়তমা, আজ তার ক্ষমা নেই।
কখনো এমন হয় ক্ষমা করাটাও অপরাধ।
কখনো এমনও হয় ক্ষমা করা মানে হল
দূরে চলে যাওয়া।
ক্ষমা করা মানে হল অপ্রার্থিত অপবাদ
শার্টের ভেতরে গুঁজে 'ভাল আছি' বলা।
কখনো কখনো ক্ষমা করা মানে হল ভালবেসে ফেলা
যেখানে ভালবাসা বিনামূল্যে বেচা;
সেখানেই ক্ষমা আসে ক্ষমতাবতী হয়ে।
যেদিন তোমায় আমি ক্ষমা করে দেব।
সেদিন হেরে যাবে, হেরে যাবে তুমি।
আমি চাই তুমিই জেতো।
সেদিন হেরে যাবে, হেরে যাবে তুমি।
আমি চাই তুমিই জেতো।
________________
বাস-দুলুনি-কাব্য
বাস-দুলুনি-কাব্য
কবিতাটি ১৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৯/০৩/২০১৬, ১৪:২২ মি:
প্রকাশের সময়:০৯/০৩/২০১৬, ১৪:২২ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন