কয়েকটা পাঁজরার ভাঙা হাড়-
আর একটা সিগারেট পোড়া হৃদয় দেব!
সংসার কোরো!
গুছিয়ে নিয়ো সব অবিন্যস্ত ভুল,
আলমারি ভরে থরেবিথরে সাজিয়ো স্বপ্ন,
খোঁপায় নিত্য লাগিয়ো কুন্দফুল
মালা গেঁথে, আর আমাকে আঁকড়ে ধোরো।
তোমার দীঘল চুল খুলে দিও মুক্ত বাতাসে
আমার আকাশে তোমার কানের দুল
তারা হয়ে যেন দোলে।
এমনি করেই সাগরে তুফান তুলে
প্রিয়ঙ্করী আমাকে মুগ্ধ কোরো।
নইলে আমি যুদ্ধে গেলেই
ফেরারি হয়ে যাব।
প্রকাশের সময়:১৩/০৪/২০১৬, ১২:১৭ মি:
আর একটা সিগারেট পোড়া হৃদয় দেব!
সংসার কোরো!
গুছিয়ে নিয়ো সব অবিন্যস্ত ভুল,
আলমারি ভরে থরেবিথরে সাজিয়ো স্বপ্ন,
খোঁপায় নিত্য লাগিয়ো কুন্দফুল
মালা গেঁথে, আর আমাকে আঁকড়ে ধোরো।
তোমার দীঘল চুল খুলে দিও মুক্ত বাতাসে
আমার আকাশে তোমার কানের দুল
তারা হয়ে যেন দোলে।
এমনি করেই সাগরে তুফান তুলে
প্রিয়ঙ্করী আমাকে মুগ্ধ কোরো।
নইলে আমি যুদ্ধে গেলেই
ফেরারি হয়ে যাব।
প্রকাশের সময়:১৩/০৪/২০১৬, ১২:১৭ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন