বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

রাবীন্দ্রিকতা ও ভেজাল প্রেম

রবীন্দ্রনাথ যাকে ভালবাসা শিখিয়েছে সে তো হারবেই|
অবধারিত নিয়তি এটা| কেন না ইদানীং ভালবাসা
শেখানোর ভার ন্যস্ত হয়েছে বাৎস্যায়নের হাতে|
এমনকি যে ভালবাসা শিখতে গেছে ফ্রয়েডের কাছে
সে ও মরবেই| কেননা প্রেমের সর্বসত্ত্ব আর কোন
ফিজিওলজিতে নেই, ওটা স্ট্রেইট আফ্রোদিসিয়াক|
অথবা যে ভেবেছে সে মজনু হবে কোন লায়লার জন্য,
তাকে বলো সে যেন ভাল ব্রান্ডের গাঁজা কিনে খায়|
কেননা এই জমানায় প্রাকৃতিক উপায়ে কেবল ওটাই
দিতে পারে ভাল কিছু দীর্ঘস্থায়ী হল্যুসিনেশন| নতুবা,
বাকী সবকিছুতেই আছে কিছু না কিছু ভেজাল মেশানো|
প্রকাশের সময়:১৩/০৪/২০১৬, ১২:১৭ মি:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...