দূর্বা,
আমার উঠোনে আর নেই অবকাশ
তুমি বরং আমার ভেতরে ওঠো,
আমার ভেতরে ফেল অতি দীর্ঘশ্বাস।
আমাকে হারানোর ক্ষণ অতিক্রান্ত হলে
যেটুকু আকাশ -থাকে অবশিষ্ট
সেটুকু ধরে রেখো হাতের মুঠোয়
সজোরে, সবলে; নইলে সেটুকুও যাবে
অকারণে চলে যাবে নানান ছুতোয়।
এই আমি বলে দিলাম,
প্লিজ তুমি শোন।
আমার উঠোনে আর নেই অবকাশ
তুমি বরং আমার ভেতরে ওঠো,
আমার ভেতরে ফেল অতি দীর্ঘশ্বাস।
আমাকে হারানোর ক্ষণ অতিক্রান্ত হলে
যেটুকু আকাশ -থাকে অবশিষ্ট
সেটুকু ধরে রেখো হাতের মুঠোয়
সজোরে, সবলে; নইলে সেটুকুও যাবে
অকারণে চলে যাবে নানান ছুতোয়।
এই আমি বলে দিলাম,
প্লিজ তুমি শোন।
দূর্বা,
আমাকে বাঁধার এত প্রয়োজন কেন?
যেখানে প্রেম নেই সেখানে শেকলই সার
কথাটা তুমি আর মানো বা না মানো
এটাই অকাট সত্য, দুর্বিনীত দুনিয়ার
যত ভাঙা বুক আছে সব দেখ খুলে
আমার কথাটা মিথ্যা- প্রমাণিত হলে
কবিতাকে ডিভোর্স দেব!
আমাকে বাঁধার এত প্রয়োজন কেন?
যেখানে প্রেম নেই সেখানে শেকলই সার
কথাটা তুমি আর মানো বা না মানো
এটাই অকাট সত্য, দুর্বিনীত দুনিয়ার
যত ভাঙা বুক আছে সব দেখ খুলে
আমার কথাটা মিথ্যা- প্রমাণিত হলে
কবিতাকে ডিভোর্স দেব!
কবিতাটি ১৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:১৬/০৩/২০১৬, ১৪:২৪ মি:
প্রকাশের সময়:১৬/০৩/২০১৬, ১৪:২৪ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন