জয়জয়ন্তিকা,

আমি আর পেলাম না অবকাশ
মেঘ এসে কিছুক্ষণ ভিজিয়ে গেছে মন্দ্র সপ্তক...
এখনো অবসন্ন সান্ধ্য আকাশ
দাঁড়িয়ে আছে অস্তাচলের দিকে
এখনো আমার কষ্ট ইস্তক-
হতে কাঁদেনি দু-দুটো নিষাদ নিমিখে...

তানপুরার তার
বোলো না আর
ছিঁড়ে গেছে কবে।।

ডানা ঝাপটে গেল সুদূরের বিহগ কোথায়
আমার আর বিহাগ হয় না সাধা
মনের কোথাও নেই বাঁশী, বিরান বৃন্দাবন,
যমুনার বংশীবট, কোন বন্দিশের রাধা,
আমাকে নাচিয়ে ফেরে না কোনদিন
তবুও বেঁচে আছি।।

তানপুরার তার
বোলো না আর
ছিঁড়ে গেছে কবে।।