প্রিয়ে, প্রেম?
সে তো কপট-কণক-কুরঙ্গ ফেরে
কুহক কুটীরে ছলিতে তোমারে অবলা!
না বুঝিয়া যদি ম্লানতায় ঢাকো হাসি
তবে চলিলাম আনিতে উহারে
তুমি রাখিয়ো না দ্বার খোলা!
কুহক কুটীরে ছলিতে তোমারে অবলা!
না বুঝিয়া যদি ম্লানতায় ঢাকো হাসি
তবে চলিলাম আনিতে উহারে
তুমি রাখিয়ো না দ্বার খোলা!
হৃদয় না মানে লক্ষণরেখা
ব্যথা বাহু প্রসারিলে
প্রিয়ে, অসাবধানতা ধরিয়ো না মনে
রমণীয় কূতুহলে!
ব্যথা বাহু প্রসারিলে
প্রিয়ে, অসাবধানতা ধরিয়ো না মনে
রমণীয় কূতুহলে!
আমার এ ভবে সামর্থ্য কোথা যুদ্ধে যাইব লঙ্কা?
বনবাসে আসি তাই দিবানিশি পরাণে আমার শঙ্কা
ওই বুঝি আসে ছলে-
দশানন-দূত মায়ারূপ ধরি
তোমারই নয়নজলে!
বনবাসে আসি তাই দিবানিশি পরাণে আমার শঙ্কা
ওই বুঝি আসে ছলে-
দশানন-দূত মায়ারূপ ধরি
তোমারই নয়নজলে!
___________________
২৫ মার্চ। ২:৫২ এএম।
২৫ মার্চ। ২:৫২ এএম।
কবিতাটি ১৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৮/০৩/২০১৬, ১৫:১৪ মি:
প্রকাশের সময়:২৮/০৩/২০১৬, ১৫:১৪ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন