মানবতাও গোষ্ঠী বাছে,
দলবিশেষে ভিন্ন সুর।
তোমার বেলা নিকট যেটা
আমার বেলা সেটাই দূর!
তুমি বললে সত্য সবই
আমি বললে মিথ্যাচার!
তোমার কথাই মানতে হবে
নইলে বলো 'বাংলা ছাড়!'
আমি লিখলে সব উস্কানি
তুমি লিখলে শান্তি সব।
এভাবেই তো আছি বেঁচে
পিঠ বাঁচাতে মারছি ঢপ!
তুমি আবার অহিংসকের
মন্ত্র জপে করছ ধ্যান!
বকধর্ম আমার ব্রত
ভাবছ কেন দিচ্ছি জ্ঞান?
পরের ঘরে জ্বললে আগুন
মুচকি হাসির ভদ্র সাজ।
বাইরে সেকি দরদ ঝরে
বুঝতে সবই পারছি আজ!
প্রতিবাদও সম্প্রদায়ের
মুখ দেখে দেয় যুদ্ধে ডাক
জোর যেখানে নেইকো যাদের
তারাই না হয় মৃত্যু পাক!
যুগযুগান্ত এমন রীতি
আমার বেলায় রয় বহাল!
তোমার নীতিই ধর্মাচরণ
আমার সকল বালের বাল!
মাইন্ড কোরো না খিস্তি দিলাম
না দিলেও তো বলতে তাই!
তোমরা সকল সভ্য মানুষ
আমার সভ্য হবার সুযোগ নাই!
বুকে আমার বিষের ফোঁড়া
ঘরহারা ভাই ঘরহারা!
ভাঙছে যারা আমার দেয়াল
ব্যথা কি আর পায় তারা?
মুখোশ ধরে বুদ্ধিজীবীর
বক্তৃতা দিই মাঠ কাঁপাই!
ঘরে বসে প্ল্যান সাঁটছি
নে চাপাতি, চল কোপাই!
দলবিশেষে ভিন্ন সুর।
তোমার বেলা নিকট যেটা
আমার বেলা সেটাই দূর!
তুমি বললে সত্য সবই
আমি বললে মিথ্যাচার!
তোমার কথাই মানতে হবে
নইলে বলো 'বাংলা ছাড়!'
আমি লিখলে সব উস্কানি
তুমি লিখলে শান্তি সব।
এভাবেই তো আছি বেঁচে
পিঠ বাঁচাতে মারছি ঢপ!
তুমি আবার অহিংসকের
মন্ত্র জপে করছ ধ্যান!
বকধর্ম আমার ব্রত
ভাবছ কেন দিচ্ছি জ্ঞান?
পরের ঘরে জ্বললে আগুন
মুচকি হাসির ভদ্র সাজ।
বাইরে সেকি দরদ ঝরে
বুঝতে সবই পারছি আজ!
প্রতিবাদও সম্প্রদায়ের
মুখ দেখে দেয় যুদ্ধে ডাক
জোর যেখানে নেইকো যাদের
তারাই না হয় মৃত্যু পাক!
যুগযুগান্ত এমন রীতি
আমার বেলায় রয় বহাল!
তোমার নীতিই ধর্মাচরণ
আমার সকল বালের বাল!
মাইন্ড কোরো না খিস্তি দিলাম
না দিলেও তো বলতে তাই!
তোমরা সকল সভ্য মানুষ
আমার সভ্য হবার সুযোগ নাই!
বুকে আমার বিষের ফোঁড়া
ঘরহারা ভাই ঘরহারা!
ভাঙছে যারা আমার দেয়াল
ব্যথা কি আর পায় তারা?
মুখোশ ধরে বুদ্ধিজীবীর
বক্তৃতা দিই মাঠ কাঁপাই!
ঘরে বসে প্ল্যান সাঁটছি
নে চাপাতি, চল কোপাই!
কবিতাটি ২৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৭/০৩/২০১৬, ১৭:৩১ মি:
প্রকাশের সময়:২৭/০৩/২০১৬, ১৭:৩১ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন