মিষ্টি আমার ভুটকু সোনা শুঁটকি মাছের ঝোল খেয়ে
ঘুমুচ্ছে কি আরাম করে নাক ডাকিয়ে চিত হয়ে!
গোল কোরো না ভুটকি আমার দু'রাত ধরে ঘুমহারা
আজ দুপুরেই ঘুম এসেছে, ঘুম পাড়ানি গান ছাড়া!
ভুটকি তুমি ঘুম ভেঙোনা, তোমার জন্য লিখছি গান
ঘুম পাড়াতে হবেই তোমায় নিত্য রাতেই আমার জান!
এই একটা কাজ জুটেছে, কপাল আমার ভালই বেশ
ভুটকি তোমায় ভালবেসেই বাদবাকি সব ব্যবসা শেষ!
চৈত্র মাসের ভ্যাপসা গরম, ভুটকি আমার কষ্ট পায়
তাই সে এখন থাকবে জেগে, ঘুম পাড়ানো আমার দায়!

আমি বাপু গরীব মানুষ শুঁটকি মাছের কারবারি
এমন হলে ব্যবসা যাবেই- আর পারি না ধ্যাত্তেরি!

ও কি! ও কি! উঠছ কেন? রাগ কোরো না লক্ষ্মীটি।
তোমায় কিছু বলিনিতো, শুনল না কাক পক্ষীটি!
ভুটকি আমি ডাকিনি তো, ঘুমের ঘোরে বকছ ভুল!
সত্যি বলছি রাগ কোর না, দিব্যি আমার মাথার চুল!

যদিও এখন টাক এসেছে- চুলের দিব্যি সহজ কাজ!
অমন করে তাকাচ্ছো কি? ধরছ নাকি চণ্ডী সাজ?
মাইরি বলি দু'কান ধরে- ভুটকিটা আর ডাকব না
প্রমিজ করছি ভুটকি নিয়ে কিচ্ছুটি আর লিখব না!

কবিতাটি ২৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৫/০৩/২০১৬, ১৫:১৯ মি:
প্রকাশের সময়:২৫/০৩/২০১৬, ১৫:১৯ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন