আমি তোমাকে ত্যাগ করলাম।
চিরতরে ত্যাগ করলাম।
এই বৃহৎ সমাগত চৈতী আকাশ
আমার একারই শুধু
দুজনে মিলে দেখার সাধ, মনোগত অভিলাষ
আমি ত্যাগ করলাম!
ত্যাগ করলাম স্বৈরিণীর প্রেম হৃদয়দলন,
যামিনীর অশ্রুকণা, কন্দর্পমথন,
নানাবিধ অসত্য মোহের কথা, রূপে সম্মোহন
করা যুবক নয়ন, আমি ত্যাগ করলাম!
ত্যাগ করলাম ফাহমিদা, অনিন্দিতা, কুন্তলা,
সুরঞ্জিতা, দুর্বা, দামিনী, অভিমানিনী প্রণয়িনী
জলাঙ্কিত ছবির নায়িকাদল শরীরত্যাগের মত
আমি ত্যাগ করলাম!
একা থাকি বিস্রস্ত অস্তিত্ব নিয়ে, সেই ভাল।
দুয়ে মিলে সাপের বাসা গড়ার চেয়ে
একাকী সঙ্গোপনে মানুষ হয়ে হোমাগ্নি জ্বেলো
পূজা সাঙ্গতার্থে নটরাজের দয়ায়!
নটনায়িকা! প্রণয়কে করেছ নাট্যময়,
জীবনকে রঙ্গমঞ্চ করে অভূতপূর্ব ললিতকলায়
লুটেছ হৃদয় যার সেও মুগ্ধ অভিনয়ে!
এ কেমন কলঙ্কভার দিলে বুকে চাপিয়ে আমার!
আমি জগদ্দল অহল্যাকে বুকে নিয়ে চলি!
এ কেমন নারকীয় প্রেম উপহার!
আমি কেঁদেকেটে কঁকিয়ে কঁকিয়ে বলি
আমি এর যোগ্য যে নই!
তাই আমি সবকিছু ত্যাগ করলাম!
ওষ্ঠ, অধর, ভুরু, উরু, কটি, দুধের বাটি,
দুর্বিজ্ঞেয় সুড়ঙ্গ সমেত পূর্ণ তোমাকে
আমি ত্যাগ করলাম!
এবার শান্ত হই!
চিরতরে ত্যাগ করলাম।
এই বৃহৎ সমাগত চৈতী আকাশ
আমার একারই শুধু
দুজনে মিলে দেখার সাধ, মনোগত অভিলাষ
আমি ত্যাগ করলাম!
ত্যাগ করলাম স্বৈরিণীর প্রেম হৃদয়দলন,
যামিনীর অশ্রুকণা, কন্দর্পমথন,
নানাবিধ অসত্য মোহের কথা, রূপে সম্মোহন
করা যুবক নয়ন, আমি ত্যাগ করলাম!
ত্যাগ করলাম ফাহমিদা, অনিন্দিতা, কুন্তলা,
সুরঞ্জিতা, দুর্বা, দামিনী, অভিমানিনী প্রণয়িনী
জলাঙ্কিত ছবির নায়িকাদল শরীরত্যাগের মত
আমি ত্যাগ করলাম!
একা থাকি বিস্রস্ত অস্তিত্ব নিয়ে, সেই ভাল।
দুয়ে মিলে সাপের বাসা গড়ার চেয়ে
একাকী সঙ্গোপনে মানুষ হয়ে হোমাগ্নি জ্বেলো
পূজা সাঙ্গতার্থে নটরাজের দয়ায়!
নটনায়িকা! প্রণয়কে করেছ নাট্যময়,
জীবনকে রঙ্গমঞ্চ করে অভূতপূর্ব ললিতকলায়
লুটেছ হৃদয় যার সেও মুগ্ধ অভিনয়ে!
এ কেমন কলঙ্কভার দিলে বুকে চাপিয়ে আমার!
আমি জগদ্দল অহল্যাকে বুকে নিয়ে চলি!
এ কেমন নারকীয় প্রেম উপহার!
আমি কেঁদেকেটে কঁকিয়ে কঁকিয়ে বলি
আমি এর যোগ্য যে নই!
তাই আমি সবকিছু ত্যাগ করলাম!
ওষ্ঠ, অধর, ভুরু, উরু, কটি, দুধের বাটি,
দুর্বিজ্ঞেয় সুড়ঙ্গ সমেত পূর্ণ তোমাকে
আমি ত্যাগ করলাম!
এবার শান্ত হই!
হৃদয়কে তো বহু আগেই করেছি দূর-ছাই!!
কবিতাটি ২২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২১/০৩/২০১৬, ১৪:৩৮ মি:
প্রকাশের সময়:২১/০৩/২০১৬, ১৪:৩৮ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন