সরস্বতী পূজার দিন.....
মাইরি.... মিথ্যে বোলো না...
বেশী প্রশংসা হয়ে যাচ্ছে....
প্লিজ... আর যা-ই বল কুকুর বোলো না..
লজ্জা লাগে... এখনো অতটা বিকশিত নই..
এখনো দু'পায়ে হাঁটতে পারি...
আগে তো মানুষ হই..
তারপর না হয় কুকুর হব!...

সব প্রশংসা প্রশংসা নয়....
কিছু কিছু প্রশংসা প্রহসনের মত...
অতি প্রশংসা বাতুলতা.. কখনো বিড়ম্বনা....
প্রশংসিতের কাছে... সেদিকে দৃষ্টি রেখো..
আমাকে কুকুর বলার আগে চেয়ে দ্যাখো...
কুকুরের স্বাভিমানে লাগে কি না..
মানুষ হতে তার কোন দ্বিধা আছে কি না..
যদিও সে পরান্ন উচ্ছিষ্ট-খেকো...
তবুও সে বেঈমান নয়....

তাই কুকুর বোলো না... বিবেকে লাগে..
এতটা স্তাবকতা অস্বস্তিদায়ক খুব...
এসবে তুষ্ট হতাম আগে.....
ইদানীং মানুষ হচ্ছি বোধ হয়....
তাই ফুলে ফেঁপে যাই না সহজেই....
মিথ্যার অগ্রভাগে...
মিথ্যার মত!..