ধুর! একাকীত্বই ভাল।
কেউ এসে গেলেই যদি কবিতা থেমে যায়
তবে একাকীত্বই ভাল।
কেউ এলেই যদি বসন্তে বর্ষা আসে
তবে একাকীত্বই ভাল।
কেউ এসে গেলেই যদি কবিতা থেমে যায়
তবে একাকীত্বই ভাল।
কেউ এলেই যদি বসন্তে বর্ষা আসে
তবে একাকীত্বই ভাল।
বেশ তো ছিলাম চিলের মত আকাশ ঘুরে ঘুরে।
ফড়িংএর ডানায় চড়ে ফুলে ফুলে উড়ে উড়ে।
কেউ এলেই যদি আকাশ সীমিত হয়
কেউ এলেই যদি ফুলেরা বর্ণ পালটে ফেলে
তবে একাকীত্বই ভাল।
ফড়িংএর ডানায় চড়ে ফুলে ফুলে উড়ে উড়ে।
কেউ এলেই যদি আকাশ সীমিত হয়
কেউ এলেই যদি ফুলেরা বর্ণ পালটে ফেলে
তবে একাকীত্বই ভাল।
জীবন পদব্রজে গ্রামে নগরে
উদাসীন রাস্তা চলে ভালই তো থাকে দেখি
একা একা নীলচে হৃদয় নিয়ে কাঁধের ঝোলায়।
ভুবনত্রয়ে তার কি এমন দরকার দ্বৈত হবার
এসে এই অবেলায় আমি তাই তো ভাবি।
উদাসীন রাস্তা চলে ভালই তো থাকে দেখি
একা একা নীলচে হৃদয় নিয়ে কাঁধের ঝোলায়।
ভুবনত্রয়ে তার কি এমন দরকার দ্বৈত হবার
এসে এই অবেলায় আমি তাই তো ভাবি।
একাকীত্বই ভাল।
কেউ এসে গেলেই যদি পথেরা সঙ্কীর্ণ হয়
কেউ এলেই যদি গাছের পাতাও লাগে প্রকৃতির
আঁকা ছবি যাতে বাতাসের দোলায় কোন
অনুভূতি নেই, তবে একাকীত্বই ভাল।
কেউ এসে গেলেই যদি পথেরা সঙ্কীর্ণ হয়
কেউ এলেই যদি গাছের পাতাও লাগে প্রকৃতির
আঁকা ছবি যাতে বাতাসের দোলায় কোন
অনুভূতি নেই, তবে একাকীত্বই ভাল।
একাকীত্বই হোক জীবনে মধুর।
তুমি আর এসো না কাছে সকাল-দুপুর
এমনকি রাতের বেলাও তুমি থেকো না কোথাও
তুমি যেখানে স্বপ্ন বুনে নিরবে ঘুমাও
আমি একাই না হয় জেগে রই সেই দূর দেশে।
তুমি আর এসো না কাছে সকাল-দুপুর
এমনকি রাতের বেলাও তুমি থেকো না কোথাও
তুমি যেখানে স্বপ্ন বুনে নিরবে ঘুমাও
আমি একাই না হয় জেগে রই সেই দূর দেশে।
কবিতাটি ১৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:১৪/০৩/২০১৬, ১৫:৫৯ মি:
প্রকাশের সময়:১৪/০৩/২০১৬, ১৫:৫৯ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন