ধুত্তুরি! কবিতা লিখে কি হবে মিমি?
তুমি তো আমারই আছ, আমারই তুমি।
কি হবে এত কথা দুনিয়া প্রচার করে?
তোমাকে কি বোঝাতে হবে 'তোমারই আমি?
দিবস-যামী তুমি-আমি, আমি-তুমি।
তুমি তো আমারই আছ, আমারই তুমি।
কি হবে এত কথা দুনিয়া প্রচার করে?
তোমাকে কি বোঝাতে হবে 'তোমারই আমি?
দিবস-যামী তুমি-আমি, আমি-তুমি।
কে কি বোঝে কি বোঝে না তা দিয়ে আমার কি ছাই!
আমি চাই যা কিছু লিখি শুধু তুমি বোঝ।
আমি চাই দু'চার কবিতা লিখে যে ক'টা বাতি নিভাই
তাদের আলোর ভীড়ে আমাকে একটু খোঁজ!
আমি চাই যা কিছু লিখি শুধু তুমি বোঝ।
আমি চাই দু'চার কবিতা লিখে যে ক'টা বাতি নিভাই
তাদের আলোর ভীড়ে আমাকে একটু খোঁজ!
কি হবে এসব লিখে? ট্যাঁক খালি!
আমি দরিদ্রনন্দন!
নেট প্যাকেজ কিনি টাকার ছক কষে কষে!
সংসার কি বিকট মায়া!
বিচিত্র বন্ধন!
আমি দরিদ্রনন্দন!
নেট প্যাকেজ কিনি টাকার ছক কষে কষে!
সংসার কি বিকট মায়া!
বিচিত্র বন্ধন!
অর্থবলহীন অকর্মযোগীর যত কবিতাকর্ম
চিত্রগুপ্ত বাবু টুকেছেন কুকর্মের লম্বা খাতায়।
রোদে রোদে কি আমোদে পুড়ে আজ গাত্রচর্ম
হয়েছে কৃষ্ণ সে কথা আর কার ঢুকেছে মাথায়?
চিত্রগুপ্ত বাবু টুকেছেন কুকর্মের লম্বা খাতায়।
রোদে রোদে কি আমোদে পুড়ে আজ গাত্রচর্ম
হয়েছে কৃষ্ণ সে কথা আর কার ঢুকেছে মাথায়?
বল কি হবে এসব ছাইভস্ম লিখে রাতভর?
তুমি জানো আমি তোমাকে চাইছি শুধু
প্রচণ্ড মোহে।
নৈমিত্তিক বিরহ এনে বুকের খাঁচায়
আমি যে মরণপ্রায়, বেঁচে আছি অবিশ্রাম
অক্লান্ত দ্রোহে!
তুমি জানো আমি তোমাকে চাইছি শুধু
প্রচণ্ড মোহে।
নৈমিত্তিক বিরহ এনে বুকের খাঁচায়
আমি যে মরণপ্রায়, বেঁচে আছি অবিশ্রাম
অক্লান্ত দ্রোহে!
কাদের জন্য এসব লিখি?
গলগল রক্ত আসে গাল ভরে ভরে!
এক আকাশ স্বপ্ন ধরে নক্ষত্র দেখি
তোমাকেও দেখতে চাই জনম জন্মান্তরে!
গলগল রক্ত আসে গাল ভরে ভরে!
এক আকাশ স্বপ্ন ধরে নক্ষত্র দেখি
তোমাকেও দেখতে চাই জনম জন্মান্তরে!
ধ্যাৎ! কি হবে?
কি হবে বল কবিতার বস্তা খুলে
সস্তা দরের এই কবিতার মার্কেটে?
বাপের অর্থকড়ি উড়িয়ে পথের ধুলে
কুমীর করছি চাষ প্রকাণ্ড খাল কেটে!
কি হবে বল কবিতার বস্তা খুলে
সস্তা দরের এই কবিতার মার্কেটে?
বাপের অর্থকড়ি উড়িয়ে পথের ধুলে
কুমীর করছি চাষ প্রকাণ্ড খাল কেটে!
এসব আর লিখব না গো। মিমি তুমি ঘুমিয়ে গেলে?
কবি আর হব না আমি। আবার জন্ম পেলে
আমি মানুষ হব! সত্যি বলছি শুধু মানুষ হব!
কবি আর হব না আমি। আবার জন্ম পেলে
আমি মানুষ হব! সত্যি বলছি শুধু মানুষ হব!
শুনছ?
তুমি কি ঘুমালে?
তুমি কি ঘুমালে?
কবিতাটি ২৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৪/০৪/২০১৬, ১৬:৫৪ মি:
প্রকাশের সময়:০৪/০৪/২০১৬, ১৬:৫৪ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন