শুনুন বাবু চন্দ্রগুপ্ত
হচ্ছে দেখুন ইন্দ্রলুপ্ত
যাচ্ছি না আর পাটলিপুত্র
বিষ্ণুগুপ্ত থাক!
ধনানন্দের কি আনন্দ
কিসের ভাল কিসের মন্দ
আমার এখন চিন্তা অনেক
হচ্ছে কেন টাক!
হচ্ছে দেখুন ইন্দ্রলুপ্ত
যাচ্ছি না আর পাটলিপুত্র
বিষ্ণুগুপ্ত থাক!
ধনানন্দের কি আনন্দ
কিসের ভাল কিসের মন্দ
আমার এখন চিন্তা অনেক
হচ্ছে কেন টাক!
পরে একটা নাট্য লিখে
বংশদত্ত নামটি ঢেকে
বিশাখদত্ত ক্লাসিক হয়ে
অমর হয়েই যাক!
মগধদেশের কোন অমাত্য
সে কি করে হল ব্রাত্য
ইতিহাসের সে উপাত্ত
আমার লেখায় থাক!
বংশদত্ত নামটি ঢেকে
বিশাখদত্ত ক্লাসিক হয়ে
অমর হয়েই যাক!
মগধদেশের কোন অমাত্য
সে কি করে হল ব্রাত্য
ইতিহাসের সে উপাত্ত
আমার লেখায় থাক!
আপনি বরং যুদ্ধে চলুন
মৌর্যধ্বজা উচ্চে তুলুন
মা ভারতীর জয়ধ্বনি
ভারতবাসী শুনুক!
পরে আবার সহস্র সন
অধীনতার গ্লানি ভীষণ
বইবে যারা যুদ্ধ ভুলে
তারা না হয় জানুক-
মৌর্যধ্বজা উচ্চে তুলুন
মা ভারতীর জয়ধ্বনি
ভারতবাসী শুনুক!
পরে আবার সহস্র সন
অধীনতার গ্লানি ভীষণ
বইবে যারা যুদ্ধ ভুলে
তারা না হয় জানুক-
এ দেশ ছিল বীরের ভূমি
লক্ষ মায়ের কপোল চুমি
লক্ষ ছেলে মরতে যেত
লক্ষ অলক্ষেন্দ্র এলে।
আজ যে এরা সব ভুলেছে
জাতিসত্তা লেজ তুলেছে
পরের দেশের সবটা জানে
নিজের দেশটা ভুলে।
লক্ষ মায়ের কপোল চুমি
লক্ষ ছেলে মরতে যেত
লক্ষ অলক্ষেন্দ্র এলে।
আজ যে এরা সব ভুলেছে
জাতিসত্তা লেজ তুলেছে
পরের দেশের সবটা জানে
নিজের দেশটা ভুলে।
কবিতাটি ১৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৫/০৪/২০১৬, ১৬:৪৬ মি:
প্রকাশের সময়:০৫/০৪/২০১৬, ১৬:৪৬ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন