তুমি এত দূরে কেন?
এতটাই দূরে কেন?
নিশ্বাসের বাতাস লাগে না মুখে,
চুলের গন্ধ নেই। চোখের কাজল দেখে
আমি আর বলতে পারি না কেন, "কেঁদো না
কাজল নষ্ট হবে। হৃদয়ের যা হচ্ছে হোক।
চোখ থাক চোখের মতই। নইলে লোক-
সব বুঝে যাবে।"
তুমি এত দূরে কেন?
কোনকিছুতেই আর কোমলতা নেই।
কোনকিছুই যে আর জড়িয়ে থাকে না বুকে
লতার মতন, তোমার হাত অথবা সুডৌল নারীত্ব
সব সব সব কোথায় গেছে আমাকে একা ফেলে
একাকীত্বের এই বিকট অসুখে
আমি প্রকট মৃত্যুলোক।
তুমি এত দূরে কেন?
কেন এতটাই দূরে?
আমার চোখের নিচে কেউ হাত দিয়ে বাঁধ দেয় না।
ভাঙানদী ভাসিয়েছে অনুভূতির শস্যক্ষেত,
ভাসিয়েছে জীবনের সমস্ত কোলাহল, বিমূর্ত কলরব,
নিয়ে গেছে আমাকে কোথায় যেন
তোমার ব্লকের শাড়ীর পাড় থেকে
অনন্ত মাইল দূরে।
কেন? এত দূরে কেন?
এতটাই দূরে গেলে কাছে আসা দায়।
আমি কি ভুলতে বসেছি তোমাকে
অথবা, তুমি আমায়?
এতটাই দূরে কেন?
নিশ্বাসের বাতাস লাগে না মুখে,
চুলের গন্ধ নেই। চোখের কাজল দেখে
আমি আর বলতে পারি না কেন, "কেঁদো না
কাজল নষ্ট হবে। হৃদয়ের যা হচ্ছে হোক।
চোখ থাক চোখের মতই। নইলে লোক-
সব বুঝে যাবে।"
তুমি এত দূরে কেন?
কোনকিছুতেই আর কোমলতা নেই।
কোনকিছুই যে আর জড়িয়ে থাকে না বুকে
লতার মতন, তোমার হাত অথবা সুডৌল নারীত্ব
সব সব সব কোথায় গেছে আমাকে একা ফেলে
একাকীত্বের এই বিকট অসুখে
আমি প্রকট মৃত্যুলোক।
তুমি এত দূরে কেন?
কেন এতটাই দূরে?
আমার চোখের নিচে কেউ হাত দিয়ে বাঁধ দেয় না।
ভাঙানদী ভাসিয়েছে অনুভূতির শস্যক্ষেত,
ভাসিয়েছে জীবনের সমস্ত কোলাহল, বিমূর্ত কলরব,
নিয়ে গেছে আমাকে কোথায় যেন
তোমার ব্লকের শাড়ীর পাড় থেকে
অনন্ত মাইল দূরে।
কেন? এত দূরে কেন?
এতটাই দূরে গেলে কাছে আসা দায়।
আমি কি ভুলতে বসেছি তোমাকে
অথবা, তুমি আমায়?
কবিতাটি ১৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:১১/০৩/২০১৬, ১৩:১৯ মি:
প্রকাশের সময়:১১/০৩/২০১৬, ১৩:১৯ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন