হে মহামহিম,
আমার মৃত্যুর একবছর পর
দু'টো গোলাপ নিয়ে এসো।
যে একদিন ছুরি ধরেছিল
সেও যেন কাঁদে।
যে একদিন ভেঙেছিল ঘর
সেও যেন বাঁধে
আরেকটা ঘর
মৃত্যুর পর।
আমার মৃত্যুর একবছর পর
দু'টো গোলাপ নিয়ে এসো।
যে একদিন ছুরি ধরেছিল
সেও যেন কাঁদে।
যে একদিন ভেঙেছিল ঘর
সেও যেন বাঁধে
আরেকটা ঘর
মৃত্যুর পর।
বাতাসকে ভারী করে তোলো
ফুলেরা ফুঁপিয়ে কাঁদুক
বৃন্তচ্যুত হতে।
সমুদ্রঝড়
লুটিয়ে থাকুক কিছুটা সময়
যেন চির চেনা পথে
চাঁদনীর রাতে
দু দু'টো প্রহর।
ফুলেরা ফুঁপিয়ে কাঁদুক
বৃন্তচ্যুত হতে।
সমুদ্রঝড়
লুটিয়ে থাকুক কিছুটা সময়
যেন চির চেনা পথে
চাঁদনীর রাতে
দু দু'টো প্রহর।
'তুঁহু মম শ্যাম সমান'
কুহু যেন গায়।
সন্ধ্যা ঘনিয়ে এলে
আকাশের গায়
যেন আমি ভেসে উঠি
কারো বাতায়নে
আমি যেন কেঁদে উঠি
কারো আনমনে
আমি যেন বেঁচে রই
কারো কবিতায়!
কুহু যেন গায়।
সন্ধ্যা ঘনিয়ে এলে
আকাশের গায়
যেন আমি ভেসে উঠি
কারো বাতায়নে
আমি যেন কেঁদে উঠি
কারো আনমনে
আমি যেন বেঁচে রই
কারো কবিতায়!
হে চন্দ্রমৌলীশ্বর,
আমার মৃত্যুর দ্বার খুলে দিলে
অনন্ত প্রভায়
একটা বছর
যেন পূর্ণিমা থাকে!
অমানিশাকে আমি নেব
বুকের ওপর।
বলে দিয়ো তাকে,
সে যেন পড়ে থাকে
বেনারসী শাড়ী
আমি তাকে নিয়ে যাব
অতীব সত্বর,
মৃত্যুর পর।
আমার মৃত্যুর দ্বার খুলে দিলে
অনন্ত প্রভায়
একটা বছর
যেন পূর্ণিমা থাকে!
অমানিশাকে আমি নেব
বুকের ওপর।
বলে দিয়ো তাকে,
সে যেন পড়ে থাকে
বেনারসী শাড়ী
আমি তাকে নিয়ে যাব
অতীব সত্বর,
মৃত্যুর পর।
কবিতাটি ১৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৮/০৪/২০১৬, ১৭:৩৩ মি:
প্রকাশের সময়:০৮/০৪/২০১৬, ১৭:৩৩ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন