বুধবার, ১০ আগস্ট, ২০১৬

জবাবদিহি

কাকে আমি কি প্রশ্নের জবাব দেব?
আমার উৎপত্তি, বিস্তৃতি, নিস্তারের ঘটনাঘুর্ণন,
আমি কি বুঝি? আমি কি জানি- কি যে জানা চাই,
কি জানতে হয়? বুঝি না, ধুর, কি করে আগাবো
কবিতা-ফবিতা লিখে? আঃ নিরানন্দ বিনোদন-
সুহাস্যে ভাল আছি, ভাল আছি নিগূঢ় মিথ্যায়-
কেন আছি- আমি তো জানি না,
প্রশ্ন কর কেন? প্রশ্নে তো প্রশ্ন গজায়!
Vanities are vain and my prejudice
About a life- all were same. There's no pain
Until you know, until you recognize-
What's fallen upon you and whom to blame!
And whom to complain?.........................
জবাবদিহিতাও বা কার কাছে- আর কি জন্য?
দুঃখ বেচে কষ্ট করে খাই স্ট্যাঞ্জার পর স্ট্যাঞ্জা গিলে,
এ আঁধারে এ আলোয় আমি নগন্য- অনির্ণেয় তারার মত
চিরদূরে ভাস্বর! দেখ না কেন কৃষ্ণপক্ষ আকাশ খুলে-
রাখো না কেন কোনদিন আমার খবর?
আছি অচৈতন্যবৎ জাগ্রত আমার সত্ত্বায়- নিমগ্ন আছি,
আছি অকম্প-অচল-অনড় জীবন্মৃতের ধ্রুবকচিহ্ন হয়ে,
বাকরুদ্ধ প্রস্তরীভূত অনাদি আত্মার অদেখা ঈশ্বর
আমাকে উত্যক্ত করে, আমি স্বজাতিসুলভ ভয়ে
তাকে দিয়েছি নির্বাসন! ভাবছ কি? আমার ভেতর-
Madness are glorified when it becomes rhyme
When our dreams are unaccomplished,
Too far and shine, yet a poem remain unfinished
And uncertainty looks sublime- here you are
Near, and more near to me.......................
দেখো এভাবে পার করেছি দুহাজার সাতশ বছর,
দু'লক্ষ দুশ্চিন্তা, দু-দশ কোটি জ্বলন্ত প্রহর, মরে তো যাইনি!
জবাব চেয়ো না কোন প্রশ্নের, আমি তো জানিনি
একদিন উত্তরের পসরা নিয়ে নিরন্তর- ক্যাঁচাল সয়ে যাব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...