বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

বিচ্ছেদ (টেরজা রিমা)

তোমাতে আমাতে মিলিবার কথা ছিল
মাঝখানে বাধ সাধিয়াছে রাকা চাঁদ -
জ্যোছনার কাছে প্রেয়সীর দাম ধুলো!

তাই তুমি আধেকটা হলে অপবাদ,
মরম মাঝে মম কন্টকসম বিঁধিয়া -
কিছু দিলে প্রেম; বাকিটুকু অবসাদ!

প্রণয়ের ডোর আপনি পড়িল খসিয়া,
ক্ষুদ্র মায়ার প্রহেলিকা ছিল জড়ায়ে,
বিমুগ্ধ স্মৃতি একে একে গেছি ভুলিয়া।

অজানার দেশে চলি সীমান্ত ছাড়ায়ে,
দুর রবিরাগ যেন মোরে ডাক দিল -
অনিন্দ্য প্রেমে দুই বাহু তার বাড়ায়ে।

আমাতে তোমাতে মিলিবার কথা বল?
দুরাশার বুকে ব্যাথানদী ছলছল!

-★-
Feb 9/15

টেরজা রিমা সনেট।
ABA BCB CDC DAD AA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...