শনিবার, ২০ আগস্ট, ২০১৬

পাক-ভারত স্বাধীনতা (সনেট)

জওহর আর আলী জিন্নার বয়ানে-
‘মসনদ চাই!’, তক্ত নিয়ে কাড়াকাড়ি!
খোদার কসম স্বাধীনতা দেব এনে!
স্বাধীন দুনিয়া- ভায়ে ভায়ে ছাড়াছাড়ি।
মকসদ এক, জাঁহাপনা সেজে বসা;
হিন্দুস্তান কেটেকুটে করে ছারখার।
গালভরা নীতি- স্বজাতির ভালোবাসা,
অসত্য সংলাপে- ‘বৃটিশ ভারত ছাড়!’

চৌদিকে লাশ, জ্বলে নোয়াখালী পাঞ্জাব
স্বাধীনতা এল পথে ঘাটে নিয়ে খুন!
শীক্ষাসূত্র কায়েদে আজম মাযহাব –
‘দ্বিজাতিতত্ব’ জ্বেলেছে দ্রোহের আগুন!
এই ভিক্ষলব্ধ স্বাধীনতা প্রহসন,
এক জননীর দুই ভায়ে বিভাজন!

      \*//*\*//*\*//

শেক্সপীয়রিয়ান সনেটঃ কখকখগঘগঘ, চছচছজজ।
১৭-৮-১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...