বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

কি করে ঘুমালে জননী?

আর কত রাত বিনিদ্র যাবে জননী? 
দু'চোখে আঁধার দুরাশার নিশা- 
ভ্রুকুটি ভয়াল চাহনি। 

আরো কত রাত গহীন স্বপনে মিশেছে 
গভীর বাসনা বেদনার জলে ভেসেছে। 
ছোট দুটি হাত কোলে যাবে বলে ক্লান্ত 
জননীর স্নেহ এত দুর্লভ কভু জানিনি। 

আজ বরষার রাতে ফুকারিয়া কাঁদে আসমান 
জমিনে প্লাবন, তার মাঝে তোর কোলহারা শিশু- 
থৈথৈ স্রোতে ভাসমান। 
কেউ বুকে তুলে তারে রাখেনি, 
আঁধারে আমায় ফেলে রেখে একা 
কি করে ঘুমালে জননী? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...