বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

মধ্যবৃত্ত ছন্দ নিয়ে প্রথম চেষ্টা

কখনো যদি পারো কোরো দু'মিনিট অবহেলা, 
তাচ্ছিল্য কোরো, বিদ্রুপ কোরো, কোরো হাসির পাত্র 
কোরো গভীর রাত্রিবেলা- তবু আমাকে স্মরণ। 
ব্যস এতটুকু চাই, এইটুকু মনে করা ভালবাসা মেনে 
যাবতীয় হলাহল, বিষাক্ত বাক্যমালা করব বরণ 
অতি নিদারুণ জেনে- হাসব না হয় অমৃতের হাসি! 
যদি আনন্দ পাও, বিনোদিত হও আমাকে ক্রুশে বিদ্ধ দেখে 
তবে আমি তুষ্ট হব গভীর কষ্ট বুকে ছাইচাপা দিয়ে 
সপ্রতিভ শান্ত দু'চোখে- বলে দেব ভালবাসি। 

১৮৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...