বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

প্রথম প্রণয়াবেগ (সনেট)

কখনো আমার বসন্ত যদি হতে গো,
ফাগুনের রাতে জ্যোছনার চাঁদ হতে।
আমি ঘুমাতাম, সারারাত তুমি জাগো;
বিরহী বাতাসে অভিমান বুনে দিতে।
কবিতার নেশা বেপরোয়া বেসামাল,
রূপের গরিমা সে দুর্ভাগা কি বা জানে?
নসিবে তোমার ছায়াটুকু চিরকাল-
সে সঞ্চিত আছে নিরব নিভৃত মনে।

বেশরম কথা কবিতার পাতা জুড়ে,
আসমান থেকে কথা নামে দিবারাত।
শর্মিন্দার বোধ সেই কবে গেছে ছেড়ে
যেদিন ধরেছি- তোমার ছায়ার হাত!
তারপর থেকে আমার আকাশে মেঘ
লোকসানে কিনি প্রথম প্রণয়াবেগ!

-*-

শেক্সপীয়রিয়ান সনেট।
Rhyme: a-b-a-b, c-d-c-d, e-f-e-f, g-g
২২-৬-১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...