বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

মাকাল ফল

 

মাকাল গাছে মাকাল ফলে

কাঁঠাল কেন ফলে না?

যেমন কর্ম, ফলও তেমন

(ও ভাই) নিয়মভঙ্গ চলে না!

 

খেয়েছ উচ্ছে ভাজা, মিষ্টি কি আর লাগে?

তেতোমুখে রসের ভাষা কি করে আর জাগে?

যদি মন-মুখে হও দু’জনা

সেই একজনা মেলে না!

যেমন কর্ম, ফলও তেমন

(ও ভাই) নিয়মভঙ্গ চলে না!

 

অহংকারে হয়ে মত্ত, ভুলেছ পরম তত্ত্ব,

বানাও- কাঁঠালের আমসত্ত

বলে তোমায় বিশাখদত্ত

কার সনে এই ছলনা?

 

 

বাউল (ভৈরবী)

২৮/৪/২০২১

 

 

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...