সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

আই হোপ (I Hope)

 


কখন কি জানি, কেটে কেটে কথা হয়ে গেছি খোলা তলোয়ার,

খাপছাড়া থাকি, মাথা উঁচু রাখি, আর দু’ধারে ভীষণ ধার!

চোখের পলকে দু-চার-দশটা হৃদয়গ্রন্থি কেটে খুন,

বলে রাখি সাফ, বন্ধু আমার- এইটুকু সবে গুণ

বহু সাধনায় রপ্ত করেছি, বহু ঘাত বুকে ধরে,

সেজো না বন্ধু ‘বন্ধুর মত’, বাঘছাল গায়ে পড়ে

অন্তরে থাকা সুপ্ত শৃগাল, মুণ্ডতে দেব কোপ,

বন্ধু আমার, এবারের মত বুঝে গেছ- I hope!

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...