বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

প্রলাপোপাখ্যান

 


অকথিত রয়ে গেছে কিছু,

অ-গ্রন্থিত, অগণন, অ-কবিতাসম্ভূত কিছু প্রলাপোপাখ্যান,

অসত্য-প্রতিভূ ছায়া মিথ্যার পিছু।

 

তারা সব সৌরকলঙ্ক।

প্রখর-কল্মষ-রশ্মি-একাঘ্নীবাণ,

ফেঁড়ে-ফুঁড়ে চলে যাবে,

নিরবে, নিঃশঙ্ক-

মহতের বক্ষ;

অস্ফুট আত্মভিমান- পাবে না নিমিষকাল,

ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার,

দুম করে বদ্ধনেত্র; প্রপঞ্চ-প্রবল-জাল,

পক্ষ, অপর-পক্ষ

সমগ্র সমেত!

 

দিনান্ত হয়, রাজাধিরাজ, নরমেধ-

যজ্ঞাধূমে এইবার পূর্ণাহুতি হোক!

উষ্ণীষ-হারা বিজিতজন মূক-মুণ্ডস্রক পড়ো,

মুখে ধরো হাসি, ক্রুর, অ-শোক,

অ-প্রেম, অরন্তুদ; আরো আরো-

অকথিত রয়ে গেছে কিছু!


অ-গ্রন্থিত, অগণন, অ-কবিতাসম্ভূত কিছু প্রলাপোপাখ্যান,

অসত্য-প্রতিভূ ছায়া মিথ্যার পিছু।

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...