রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

তার গো মা ভবদারা

 

তাপিত অম্বরে এসো থির সৌদামিনী তারা,

তৃষিত অন্তর কাঁদে, ঢালো মা করুণাধারা!

 

অহোনিশি গাত্রদাহ, সস্নেহ নয়নে চাহ,

তুমি ত্রিলোকজননী জানি, আমি কি জননী-হারা?

 

নিরবধি হীনমতি, দয়া কর সুত-প্রতি,

অধম পতিত অতি, হয়েছি মা লক্ষ্মীছাড়া!

 

নিরদয় ঘোর ভবে, অকূলে কি গতি হবে,

শ্রীপদে শরণ দিয়ে, তার গো মা ভবদারা!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...