শনিবার, ১০ এপ্রিল, ২০২১

বাতুলতা

 

ভাল থেকো, যেখানে গেছ, অন্য আকাশে

নিঃসীমে নীহারিকা, বেদনাপ্লুত সন্ধ্যা মেখে

সারা-গায়ে মিটিমিটি জ্বেলো অনঘ শুভ দীপ,

আমি আগল দিয়েছি জেনো ঝড়ের বাতাসে,

তুমি নিশ্চিন্তে থাকো। যে নৌকো তট-সমীপ-

ঘেঁষে ফিরে গেলো, যে মাঝি চেনেনি স্রোত,

তুমি ভোলো। আকাশগঙ্গা বেয়ে আরও কেউ-

পাল তুলে আসে, টলটল-কলকল-উছল ঢেউ

ভেঙে, না হয় প্রতীক্ষা কর আরও কিছুকাল,

এই সবিনীত উপরোধ- হয়ত অনভিপ্রেত প্রিয়!  

ও কিছু নয়, বাতুলতা-দোষ আছে, তাই ভুলে যেও!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...