বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

নিষিদ্ধ সময়

 

ক্ষুধিত বৃন্তে জেগে ওঠো বিষের ফুল,

মদির ভ্রমে মধুপ এসেছে জেনে

পন্নগ-কূট-পরাগ-মঞ্জুষা মেলো, গোধুলি মঞ্জুল;

জানি এ বিলক্ষণ নিষিদ্ধ সময়,

তবু জাগো, কেউ তো এখানে মরণব্রতধারী,

কেউ তো জানে- কেউ যে অমর নয়!

বিলক্ষণ নিষিদ্ধ সময়!

 

কেউ তো এখানে মরণব্রতধারী

অনল-প্রতিহারী-

নিরতিশয় অভিমানে ফিরে গেছে মন্দ-সমীর,

মিহির-মহাতাপে বিষ্টব্ধ বৈশাখে,

বিহগ ডাকে, অধীর তটিনীতীর-

প্রমোদ-স্রোত-স্বনে ব্যাকুল মারবা গায়,

হৃদয়তন্ত্রে ধরে হৃদয়ভেদী মীড়

যায় সাগরসঙ্গমে!

 

আমি জানি, এ বিলক্ষণ নিষিদ্ধ সময়!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...