বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

নিছক অভিনয়

 

ফুরাবে একদিন, সেই ভেবে ভরেছি ঝুলি,

ঝরে যাবে বুক চিরে পেলব হেসে পুষ্পকলি,

ওভাবে যায় রোদনে ভেসে সকল হাসি-

চিরকাল; ও হে ঋতম্ভর - ‘ন ত্বং শোচিতুমর্হসি’!

 

‘তস্মাদপরিহার্য’র্থে’ য’দিন আছি, অসুখে উদাসীন,

বিগতস্পৃহ সুখে- এমন বাসনা ধরে রাত্রিদিন

পরে আছি এককোণে, হয়ত ওখানেই নিঃশেষে ক্ষয়-

নিয়তি আমার, এই যে দোর খেলা, অমোঘ অসংশয়

ওটুকু অভিনয়!

নিছক-ই অভিনয়!

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...